দই-ফুচকা

উপকরণ: ফুচকা ২০ থেকে ২৫টি, কাবুলি ছোলা সেদ্ধ আধা কাপ, আলু সেদ্ধ আধা কাপ, তেঁতুলের মাড় ৩ টেবিল-চামচ, জিরার গুঁড়া আধা চা-চামচ, চিনি আড়াই চা-চামচ, লবণ দেড় চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ, কাঁচা মরিচ ছেঁচানো ৫টি ও টকদই (পানি নিংড়ানো) দেড় কাপ, ঝুরি ভাজা অল্প ও টমেটো কুচি অল্প।
প্রণালি: একটা ছড়ানো বাটিতে তেঁতুলের মাড় নিয়ে একে একে লবণ, বিট লবণ, চিনি, জিরার গুঁড়া ও কাঁচা মরিচ ছেঁচানো ভালোভাবে মেশাতে হবে। এই মিশ্রণে সেদ্ধ আলু ও কাবুলি ছোলা একটু চটকে ভালোভাবে মেশাতে হবে। পানি নিংড়ানো টকদইয়ের সঙ্গে পরিমাণমতো লবণ, চিনি, জিরার গুঁড়া, বিট লবণ ও কাঁচা মরিচ বাটা মিলিয়ে ভালোভাবে বিট করতে হবে। পরিবেশনের সময় একটি বড় থালায় একটি একটি করে ফুচকা নিয়ে তার ভেতর আলু আর ছোলার মিশ্রণ ভরে গোল করে সাজাতে হবে। তারপর দইয়ের মিশ্রণ থালার ওপর আস্তে করে ছড়িয়ে দিতে হবে। ঝুরিভাজা ও টমেটো কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino