 হালিম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 হালিম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মাটন হালিম


উপকরণ
মাংস রান্নার জন্য যা যা লাগবে : মাংস ২ কেজি, পেঁয়াজ ৩০০ গ্রাম, আদা ২০ গ্রাম, রসুন ৩০ গ্রাম, ধনে গুঁড়া ২০ গ্রাম, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ টেবিল চামচ, দারচিনি গুঁড়া ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ২০ গ্রাম, তেল ১০০ গ্রাম।
হালিমের
ডাল রান্নার জন্য যা যা লাগবে : মসুরের ডাল ৫০ গ্রাম, মটর ডাল ৫০ গ্রাম, মুগ ডাল ৫০ গ্রাম, মাষকলাইয়ের ডাল ১০০ গ্রাম, চাল ৫০ গ্রাম, গম ৫০ গ্রাম, ধনে গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা ২ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ আধা চা-চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত
প্রণালি : একটি পাত্রে তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ ভাজুন যতক্ষণ পর্যন্ত না হালকা খয়েরি রঙ ধারণ করে। সব মসলা একে একে পাত্রে ঢালুন। মাংস ঢালুন এবং রান্না করুন। আরেকটি পাত্র চুলায় দিন এবং তাতে। ডাল, চাল এবং সব উপকরণ ঢেলে রান্না করুন। রান্না হয়ে এলে মাংসটি ডালের পাত্রে ঢেলে দিন।
পরিবেশন
করতে যা যা লাগবে : পেঁয়াজ ভাজা, কাঁচা আদা, সবুজ মরিচ, মিন্ট পাতা, ধনেপাতা কুচি, জিরার গুঁড়া ভাজা, লাল মরিচ ভাজা গুঁড়া ও লেবু । গরম গরম পরিবেশন করুন।

শাহী হালিম


উপকরণ :খাসির মাংস ১ কেজি, মুগ-বুট-মটর ডাল ৩ কাপ, আদা কুচি এক কাপের চার ভাগের এক ভাগ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ভাঙা গম আধা কাপ, পোলাও চাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, বাটা মরিচ ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, ভাজা ধনে গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ৪-৫টি, সয়াবিন তেল এক কাপের চার ভাগের এক ভাগ, টক দই এক কাপের চার ভাগের এক ভাগ, পানি ১২ কাপ, লেবু প্রয়োজনমতো, পেঁয়াজ বেরেস্তা এক কাপের চার ভাগের এক ভাগ।
যেভাবে তৈরি করবেন :চাল, ডাল ও মাংস ধুয়ে নিন। এবার সব উপকরণ ও পানি একসাথে মিশিয়ে চুলায় বসান। মাঝারি আঁচে জ্বাল করুন। মাংস সিদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল শাহী হালিম। এবার লেবু দিয়ে পরিবেশন করুন শাহী হালিম।

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino