 মুরগী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 মুরগী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

টেংরি চাঁদনি

উপকরণ : মুরগির পা চার পিস, সাদা ডিম একটি, টক দই ১০০ গ্রাম, মাখন ১০০ গ্রাম, পনির ৫০ গ্রাম, এলাচ বাটা চা চামচের চার ভাগের এক ভাগ, কাঁচামরিচ কুচি পাঁচটি, ধনেপাতা কুচি ৫ গ্রাম, লবণ পরিমাণমতো, পরিশোধিত তেল ১ চামচ, সিলভার লিফ ১ পিস, আদা-রসুন বাটা ১ চামচ।
 

প্রস্তুত প্রণালি : মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিন এবং লবণ ও আদা-রসুন বাটার সঙ্গে সুন্দরভাবে ম্যারিনেট করে নিন। বাকি সব উপকরণ অন্য একটি পাত্রে মিশিয়ে নিন। তারপর মুরগিগুলোকেও একসঙ্গে ঢেলে মিশিয়ে নিন। পরে ওভেন, ঝাঁঝরি অথবা তান্দুরে রেখে ভালোভাবে গ্রিলড করে নিন এবং সবশেষে পরিবেশন করুন ভিন্ন স্বাদের টেংরি চাঁদনি।

চুপা রুস্তম


উপকরণ : মাংসের কিমা ১০০ গ্রাম, মুরগির কিমা ৫০ গ্রাম, কাশ্মীরি লং ৫০ গ্রাম, এলাচ বাটা চা চামচের চার ভাগের এক ভাগ, ধনেপাতা ৫ গ্রাম, কাঁচামরিচ কুচি ৩টি, শাহি জিরা ২টি, পনির ৫০ গ্রাম ও লবণ পরিমাণমতো।
প্রস্তুতি প্রণালি : প্রথমেই মাংসের কিমা ও অন্যসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার মুরগির কিমা ধনেপাতা, কাঁচামরিচ ও লবণ দিয়ে মেখে নিন। একটি শিকের নিচের অর্ধেকে মুরগির কিমা এবং ওপরের অর্ধেকে মাংসের কিমা লাগিয়ে নিয়ে ওভেন অথবা তান্দুরে রেখে কাবাবের কালার আসা পর্যন্ত রেখে দিন। সবশেষে শিক থেকে ছাড়িয়ে পরিবেশন করুন মাংস এবং মুরগির তৈরি মজাদার স্বাদের কাবাব চুপা রুস্তম।

চিকেন চিলি




উপকরণঃ
১। চিকেন ১৭৫ গ্রাম
২। ক্যাপসিকাম ৫০ গ্রাম
৩। গাজর ১০০ গ্রাম
৪। পেঁয়াজ পাতা ৫০ গ্রাম
৫। ডিম (সাদা অংশ) ১টা
৬। কর্নফ্লাওয়ার সামান্য
৭। আদা পরিমাণমতো
৮। রসুন পরিমাণমতো
৯। মরিচ পরিমাণমতো
১০। লবণ স্বাদমতো
১১। টেস্টিং সল্ট সামান্য
১২। হোয়াইট পেপার
১৩। চিনি পরিমাণমতো
১৪। সয়াসস পরিমাণমতো
১৫। তিলের তেল পরিমাণমতো

প্রণালীঃ চিকন করে পরিষ্কার চিকেন কেটে নিতে হবে। তারপর লবণ কুসুম ছাড়া ডিমের সাদা অংশ বা লালা একসঙ্গে মেশাতে হবে। এরপর কর্নফ্লাওয়ার পানি দিয়ে মাখাতে হবে। এই মিশ্রণ হালকা তেলে আগুনের ওপর বসিয় দিতে হবে। মিশ্রণ তেলে ফ্রাই হয়ে যখন ফুটে উঠবে, তখন রসুন আদা দিতে হবে। এরপর বাকি মসলাগুলো এক এক করে দিয়ে নাড়তে হবে। মাংস নরম থাকতেই নামিয়ে ফেলতে হবে। এই খাবারটি স্টিমড রাইস এবং ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করা যায়।

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino