 পিঠা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 পিঠা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নারকেলে পুর ভরা

উপকরণ : আতপ চালের গুড়া ১ কাপ, তরল দুধ পরিমাণমতো, লবণ স্বাদমতো, নারকেল কোরা ১ কাপ, খেজুর গুড় পরিমাণমতো, সয়াবিন তেল (ভাজার জন্য) ১ কাপ, ঘি ২ চা-চামচ।
প্রস্তুত প্রণালি : প্রথমে দুধ, গুড় ও নারকেল কোরা দিয়ে রস তৈরি করে নিন। এরপর চালের গুঁড়া সিদ্ধ করে ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে। ভেতরে নারকেলের পুর দিয়ে ডুবো তেলে ভেজে রসের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন।

ঝিনুক পিঠা



উপকরণ : চালের গুঁড়া ১ কাপ, তালের গোলা ১ কাপ, পানি আধা কাপ, তেল ভাজার জন্য আধা কাপ, চিনি ১ কাপ, পানি ১ কাপ
প্রস্তুত প্রণালি১. তালের গোলা পানি মিশিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে চালের গোলা দিন।
২. কাই করে নিন। পরিমাণমতো গোলা নিয়ে হাতের তালুতে ডলে লম্বা করে নিন। এবার প্লাস্টিকের ঝুড়িতে চেপে দাগ বসিয়ে নিন।
৩. মচমচে করে তেলে ভাজুন।
৪. চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা করে নিন।
৫. পিঠাগুলো তেল থেকে তুলে সিরায় ফেলুন।
৬. এক ঘণ্টা সিরায় রেখে তুলে নিন।

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino