 স্নাক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 স্নাক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফ্রেঞ্চ ফ্রাই

উপকরণ: বড় আলু ৫০০ গ্রাম, সিরকা ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো, গোলমরিচ গুঁড়া পরিমাণমতো, শুকনা মরিচ গুঁড়া পরিমাণমতো।
 

প্রণালি: আলু ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বায় আড়াই ইঞ্চি ও পাশে আধা ইঞ্চির মতো চৌকো করে কেটে ধুয়ে পানি ঝরাতে হবে। ফুটন্ত পানিতে লবণ, সিরকা দিয়ে আলু আধা সিদ্ধ করে পানি ঝরাতে হবে। তেল গরম করে ডুবো তেলে মচমচে করে ভেজে মরিচ গুঁড়া ছিটিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

টমেটো পেঁয়াজু


উপকরণ : টমেটো মিহি কুচি ১ কাপ, যে কোনো ডাল বাটা ১-২ কাপ, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, সয়াবিন তেল ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ ও পেঁয়াজ কুচি ১ কাপ।
প্রস্তুত প্রণালি : ডালের সঙ্গে সবকিছু মাখিয়ে পেঁয়াজুর মতো ডুবো তেলে ভেজে নিন।

ম্যাকারনি চিজ


উপকরণ
ম্যাকারনি ১ কাপ, মাখন ৫০ গ্রাম, দুধ ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, টোস্টের গুঁড়া আধা কাপ, চিজ আধা কাপ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সরিষা গুঁড়া ১ চা চামচ, মরিচ কুচি ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, সয়াসস ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ম্যাকারনি সিদ্ধ করে পানি নিংড়ে ১ টেবিল চামচ তেল মাখিয়ে রাখুন।
২. কড়াইয়ে ১ টেবিল চামচ মাখন দেওয়ার পর গলে গেলে ময়দা মেশান।
৩. এর মধ্যে দুধ দিয়ে ভালো করে নাড়ুন। ফুটে উঠলে নামিয়ে সরিষা, পেঁয়াজ, মরিচ, অয়েস্টার সস, টমেটো সস, সয়াসস ও পনির মেশান।
৪. একটি ওভেনপ্রুফ বাটিতে মাখন মাখিয়ে ম্যাকারনি দিন। তার ওপর সস ঢেলে দিন।
৫. টোস্টের গুঁড়ায় ১ টেবিল চামচ মাখন মাখিয়ে ছড়িয়ে দিন।
৬. প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১০-১৫ মিনিট বেক করে গরম গরম পরিবেশন করুন।

মিনি টিকিয়া ললিপপ



উপকরণ: মাংসের কিমা আধা কেজি, ছোলার ডাল সিকি কাপ, শুকনা মরিচ ২-৩টা, জিরা ১ চা-চামচ, ধনে ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, লবঙ্গ ১টা, আদা কুচি ১ চা-চামচ, পেঁয়াজ ছোট দুটি, ডিম অর্ধেক।
প্রণালী: পেঁয়াজ, কিমা, ডাল, মরিচ, জিরা, ধনে ২ টেবিল চামচ তেল ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করুন। পানি শুকালে লবণ ও চিনি দিয়ে দারচিনি, লবঙ্গ ও আদা বেটে নিতে হবে। সেদ্ধ মাংস বেটে নিন। এবার বাটা মসলা ও ডিম দিয়ে মাংস ভালোভাবে মেখে নিন। ছোট ছোট টিকিয়া বানিয়ে ললিপপের আকার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
নাসরিন আলম





কিমার বল ও রোল



উপকরণ: গরুর মাংসের কিমা ১ কাপ, ব্রেড ক্রাম্ব আধা কাপ, ডিম ১টা, পেঁয়াজ কুচি ৩ টেবিল-চামচ, আদা বাটা ২ চা-চামচ, লবণ ১ চা-চামচ, গোলমরিচ ২ চা-চামচ ও কাঁচা মরিচ বাটা ২ চা-চামচ।
প্রণালি: সবকিছু একসঙ্গে মিলিয়ে ২ ইঞ্চি লম্বা রোল বানিয়ে তেলে ভাজতে হবে।
উপকরণ: মুরগির কিমা ১ কাপ, পাউরুটি ২ টুকরা, ডিম ১টা, লবণ ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, মোজারেলা পনির আধা কাপ, রসুন কুচি ২ টেবিল-চামচ ও গোলমরিচের গুঁড়া ২ টেবিল-চামচ।
প্রণালি: সবকিছু একসঙ্গে মিশিয়ে গোল গোল করে ভাজতে হবে।
এরপর একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন।

সসেজ-পাস্তা সালাদ






উপকরণ: চিকেন সসেজ ৫টা, পাস্তা সেদ্ধ ১ কাপ ও সুইট কর্ন ১ ক্যান।
সালাদ ড্রেসিং: লেবুর রস ৩ টেবিল-চামচ, সিরকা ২ টেবিল-চামচ, জলপাই তেল ২ টেবিল-চামচ, রসুন কুচি ২ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল-চামচ, লবণ দেড় চা-চামচ ও চিনি ১ চা-চামচ। সবগুলো একসঙ্গে মেশাতে হবে।
প্রণালি: সসেজ, সুইট কর্ন ও সেদ্ধ পাস্তার সঙ্গে সালাদ ড্রেসিং ভালোভাবে মিশিয়ে পরিবেশন করতে হবে

সবজি পাকৌড়া (Most Popular Iftar Item)

উপকরণ : বাঁধাকপি ১ কাপ, পেঁপে কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, হলুদ বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ডিম ১টি, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, বেসন ১ কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল ভাজার জন্য, পানি পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন :বাঁধাকপি, পেঁপে, গাজর কুচির সাথে হলুদ-মরিচ বাটা, জিরা গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, ডিম দিয়ে মাখিয়ে নিন। বেসন, লবণ ও পানি দিয়ে গোলা তৈরি করুন। এবার সবজিগুলো পাকৌড়া আকারে গড়ে বেসনের গোলায় চুবিয়ে ডুবো তেলে ভাজুন। এবং গরম গরম পরিবেশন করুন সবজি পাকৌড়া

পিজ্জা

উপকরণ :
খামিরের জন্য : ইস্ট-১ চা চামচ, চিনি ১ চা চামচ, ময়দা ১ কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, লবণ আধা চামচ, তেল ২ টেবিল চামচ, ডিম ১টি, পানি পরিমাণমতো, পনির পরিমাণমতো।
ফিলিংয়ের জন্য: কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা চার ভাগের এক ভাগ চা চামচ, কাঁচামরিচ ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, পানি আধা কাপ সস ২ টেবিল চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, লবণ আধা চা চামচ।

প্রণালী :
একটা বড় পাত্রে কিমার সাথে সস ছাড়া সব উপকরণ ও ১ টেবিল চামচ পানি মিশিয়ে মাইক্রোওভেনে ১০০ডিগ্রী পাওয়ারে ৭ মিনিট রান্না করে নিন। এবার সস দিয়ে আরও ১ মিনিট রান্না করে নিন। এবার ময়দা, চিনি, লবণ, গুঁড়া দুধ ও ইস্ট একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে ১০ মিনিট অথবা ইস্ট গলে না যাওয়া পর্যন্ত মাখুন। খামিরের সাথে তেল মিশিয়ে আরও ৩-৪ মিনিট ভালো করে মেখে নিন। খামিরটি ভালোভাবে মাখা হলে এটি গোল করে আরও ৫ মিনিট রেখে দিন। ময়দার খামির দিয়ে রুটি বানিয়ে পিজ্জা প্যানে রাখুন। রুটির উপর ডিম ব্রাশ করে তার উপর কিমা ও পনির দিয়ে ১ চামচ তেল ছড়িয়ে দিন। কিমার চারপাশে টমেটোর সস দিয়ে দিন। এবার কম্বিনেশন-২ তে হাই পাওয়ারে ৮-১০ মিনিট বেক করে নিন। ১০ মিনিট পর পিজ্জা বের করে উপরে তেল ব্রাশ করে দিন।

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino