ইফতার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইফতার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বেগুনী

উপকরণ: বেসন ১ কাপ, হলুদ গুড়ো আধা চা চামচ, মরিচের গুড়ো সামান্য, লবণ স্বাদ অনুযায়ী, রসুন বাটা ১ চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, বেগুন লম্বা করে কাটা ৮-১০ পিস, পানি পরিমাণমতো এবং তেল ভাজার জন্য পরিমাণমতো।

প্রণালি:  প্রথমে বেসনে সব উপকরণ শুধু বেগুন ও তেল বাদে, এক সাথে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। (বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এতে বেগুন কালো হয় না)। এখন লম্বা করে কাটা বেগুন বেসনের গোলায় ডুবিয়ে গরম ডুবো তেলে মচমচে করে ভেজে টিসু্যতে তুলে কিছুক্ষন রেখে দিন। তারপর নিজের পছন্দ অনুযায়ী পরিবেশন করুন।

টমেটো পেঁয়াজু


উপকরণ : টমেটো মিহি কুচি ১ কাপ, যে কোনো ডাল বাটা ১-২ কাপ, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, সয়াবিন তেল ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ ও পেঁয়াজ কুচি ১ কাপ।
প্রস্তুত প্রণালি : ডালের সঙ্গে সবকিছু মাখিয়ে পেঁয়াজুর মতো ডুবো তেলে ভেজে নিন।

সবজি পাকৌড়া (Most Popular Iftar Item)

উপকরণ : বাঁধাকপি ১ কাপ, পেঁপে কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, হলুদ বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ডিম ১টি, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, বেসন ১ কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল ভাজার জন্য, পানি পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন :বাঁধাকপি, পেঁপে, গাজর কুচির সাথে হলুদ-মরিচ বাটা, জিরা গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, ডিম দিয়ে মাখিয়ে নিন। বেসন, লবণ ও পানি দিয়ে গোলা তৈরি করুন। এবার সবজিগুলো পাকৌড়া আকারে গড়ে বেসনের গোলায় চুবিয়ে ডুবো তেলে ভাজুন। এবং গরম গরম পরিবেশন করুন সবজি পাকৌড়া

শাহী হালিম


উপকরণ :খাসির মাংস ১ কেজি, মুগ-বুট-মটর ডাল ৩ কাপ, আদা কুচি এক কাপের চার ভাগের এক ভাগ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ভাঙা গম আধা কাপ, পোলাও চাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, বাটা মরিচ ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, ভাজা ধনে গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ৪-৫টি, সয়াবিন তেল এক কাপের চার ভাগের এক ভাগ, টক দই এক কাপের চার ভাগের এক ভাগ, পানি ১২ কাপ, লেবু প্রয়োজনমতো, পেঁয়াজ বেরেস্তা এক কাপের চার ভাগের এক ভাগ।
যেভাবে তৈরি করবেন :চাল, ডাল ও মাংস ধুয়ে নিন। এবার সব উপকরণ ও পানি একসাথে মিশিয়ে চুলায় বসান। মাঝারি আঁচে জ্বাল করুন। মাংস সিদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল শাহী হালিম। এবার লেবু দিয়ে পরিবেশন করুন শাহী হালিম।

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino