স্যুপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্যুপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

টমেটো স্যুপ


উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংসের মিহি কিমা আধা কাপ, সয়াসস ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, চিনি ১ চা চামচ, সিরকা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, টমেটো সস ২ কাপ (মুরগির হাড়ের সঙ্গে টমেটো কেটে সিদ্ধ দিতে হবে, পরে ছেঁকে নিতে হবে। ইচ্ছা হলে কাঁচামরিচও দেওয়া যায় গোল করে কেটে।
প্রস্তুত প্রণালি : মাংসের কিমা সয়াসস মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট। কর্নফ্লাওয়ার স্টক দিয়ে গুলিয়ে নিতে হবে। গরম স্টক তেল লবণ মাখানো মাংস দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, পরে কর্নফ্লাওয়ার, টমেটো সস, সিরকা, চিনি, টেস্টিং সল্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিতে হবে।

চিকেন কর্ন স্যুপ

উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডিম ২টি, সয়াসস ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, মুরগির বুকের মাংস ১ কাপ (মিহি করে কেটে নিতে হবে), লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি : মাংস হাড় থেকে ছাড়িয়ে মিহি করে কেটে সয়াসস দিয়ে মেখে ১০ মিনিট রাখতে হবে এবং ডিম ফেটে নিতে হবে। কর্নফ্লাওয়ার স্টক দিয়ে গুলিয়ে নিতে হবে। গরম স্টকে তেল-লবণ মাখানো মাংস কিছুক্ষণ সিদ্ধ করে ফেটানো ডিম দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। শেষে টেস্টিং সল্ট ও চিনি দিয়ে নামিয়ে নিতে হবে।

মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক।

ভেজিটেবল স্যুপ উইথ চাউমিন







উপকরণ : মুরগীর কিমা ২০০ গ্রাম, পানি ১ লিটার, সবজি, গাজর, পেঁপে, বরবটি ২০০ গ্রাম, আদা কুচি ২০ গ্রাম, পেঁয়াজ কুচি ৫০ গ্রাম, লবণ পরিমাণ মত, সেদ্ধ নুডুলস ২০০ গ্রাম, কাঁচা মরিচ গুঁড়ো ১ চা চামচ লেবুর রস ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩০ গ্রাম, ডিম ১টি।
প্রণালী : মাংসের কিমার সাথে সামান্য পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি ও অর্ধেক লেবুর রস দিয়ে বল করে নিন। ১ লিটার চিকেন স্টক চুলায় বসিয়ে জ্বাল ফুটে উঠলে সবজি, আদা, মিট বল ও নুডুলস দিন। ২ মিনিট পর কর্ণফ্লাওয়ার, ডিম, লেবুর রস দিন। ঘন হয়ে এলে সবশেষে পেঁয়াজ পাতা ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino