 কাবাব-চাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 কাবাব-চাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

লাজিজ কাবাব

উপকরণ : হাড়ছাড়া মুরগি পরিমাণমতো, টক দই ১০০ গ্রাম, কাশ্মীরি লং ১০০ গ্রাম, গরম মসলা ২০ গ্রাম, এলাচ বাটা চা চামচের চার ভাগের এক ভাগ, হলুদ আধা চা চামচ, মাখন ৫০ গ্রাম, আদা-রসুন বাটা এক চা চামচ এবং সরিষা ২০ গ্রাম।
 

প্রস্তুত প্রণালি : প্রথমে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ এবং আদা-রসুন বাটা দিয়ে সুন্দর করে মেখে নিন। এরপর কিছুক্ষণ রেখে দিন। অন্য একটি পাত্রে টকদইসহ বাকি সব উপকরণ নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। মুরগিটাকে ঢেলে নিন এবং ভালোমতো ম্যারিনেট করে ওভেন অথবা তান্দুরে রান্না করে নিন। অবশেষে পুদিনা পাতা ও চাটনিসহ পরিবেশন করুন দারুণ মজার লাজিজ কাবাব।

লাহোর কাবাব

উপকরণ : মুরগি ১টি, টক দই ১০০ গ্রাম, কাশ্মীরি লং ২০ গ্রাম, গরম মসলা ২০ গ্রাম, এলাচ বাটা চা চামচের চার ভাগের এক ভাগ, শাহি জিরা চা চামচের চার ভাগের এক ভাগ, মাখন এক টেবিল চামচ, আদা-রসুন বাটা এক চামচ এবং লবণ পরিমাণমতো।
 

প্রস্তুত প্রণালি : প্রথমে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিন এবং আদা-রসুন বাটা ও লবণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে কিছু সময় রেখে দিন। একটি পাত্রে টক দই, মাখন এবং ওপরের সব উপকরণ নিয়ে নিন। তারপর মুরগিটাও একসঙ্গে সুন্দরভাবে ম্যারিনেট করে ওভেন বা তান্দুরে রেখে রান্না করে নিন। সবশেষে চাটনি ও পুদিনা পাতাসহ গরম গরম পরিবেশন করুন মজাদার লাহোর কাবাব।

সুতা কাবাব





উপকরণ: মিহি কিমা আধা কেজি (ব্লেন্ড করা), পেঁয়াজ কিউব আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, বেসন ১ কাপ, ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, স্বাদ লবণ আধা চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, ডিম ১টা, রসুন বাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা-চামচ, সাদা সরিষা বাটা ১ চা-চামচ, বাদাম বাটা ১ চা-চামচ, পোস্ত দানা বাটা আধা চা-চামচ, পেঁপে বাটা ১ চা-চামচ, তেল ২ টেবিল চামচ, চর্বিছাড়া মাংস আধা কেজি। ওপরের সব মসলা খুব ভালোভাবে মাখাতে হবে এবং ১ ঘণ্টা রেখে দিতে হবে। এটি কাবাব মসলা।
প্রণালি: চর্বিছাড়া মাংস পাতলা টুকরা করে সামান্য থেঁতলে নিতে হবে। ১ চা-চামচ কাবাব মসলা, ১ চা-চামচ লবণ ও ১ চা-চামচ স্বাদ লবণ একসঙ্গে মিশিয়ে ওই থেঁতলানো মাংসের ওপর দিতে হবে। এবার প্রথমে মাংসের টুকরা দিতে হবে। তারপর মাখানো কিমা দিতে হবে। আবার টুকরা, তারপর কিমা দিতে হবে। সবার ওপরে মাংসের টুকরা দিয়ে হাতে নিয়ে গোল করে নিতে হবে। সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে। ওভেনের ট্রেতে তেল মাখিয়ে নিয়ে এটি দিতে হবে। ওপরে হালকা করে তেল মাখিয়ে দিতে হবে। ২৫০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট এবং পরে ১৮০ ডিগ্রিতে ৫ মিনিট রাখতে হবে। হয়ে এলে ব্রাশ দিয়ে ওপরে গরম মসলার গুঁড়া মেখে নিতে হবে। গ্যাসের চুলায় তাওয়া বসিয়ে তার ওপর গ্রিল দিয়েও চুলাতে সুতা কাবাব করা যায়।


রেশমি কাবাব






উপকরণ: মুরগির মাংস ২ কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, টকদই আধা কাপ, সরিষার তেল ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, কাবাব মসলা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ, মেথি গুঁড়া সিকি চা-চামচ, ক্রিম ৩ টেবিল চামচ।
প্রণালি: মুরগির মাংস ১ ইঞ্চি লম্বা ও ১ ইঞ্চি চওড়া করে কেটে নিতে হবে। বুকের টুকরা হলে ভালো হয়। ওপরের সব উপকরণ একসঙ্গে মাংসের সঙ্গে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে। শিকে গেঁথে কয়লার আগুনে ঝলসে নিতে হবে।


RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino