সুতা কাবাব





উপকরণ: মিহি কিমা আধা কেজি (ব্লেন্ড করা), পেঁয়াজ কিউব আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, বেসন ১ কাপ, ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, স্বাদ লবণ আধা চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, ডিম ১টা, রসুন বাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা-চামচ, সাদা সরিষা বাটা ১ চা-চামচ, বাদাম বাটা ১ চা-চামচ, পোস্ত দানা বাটা আধা চা-চামচ, পেঁপে বাটা ১ চা-চামচ, তেল ২ টেবিল চামচ, চর্বিছাড়া মাংস আধা কেজি। ওপরের সব মসলা খুব ভালোভাবে মাখাতে হবে এবং ১ ঘণ্টা রেখে দিতে হবে। এটি কাবাব মসলা।
প্রণালি: চর্বিছাড়া মাংস পাতলা টুকরা করে সামান্য থেঁতলে নিতে হবে। ১ চা-চামচ কাবাব মসলা, ১ চা-চামচ লবণ ও ১ চা-চামচ স্বাদ লবণ একসঙ্গে মিশিয়ে ওই থেঁতলানো মাংসের ওপর দিতে হবে। এবার প্রথমে মাংসের টুকরা দিতে হবে। তারপর মাখানো কিমা দিতে হবে। আবার টুকরা, তারপর কিমা দিতে হবে। সবার ওপরে মাংসের টুকরা দিয়ে হাতে নিয়ে গোল করে নিতে হবে। সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে। ওভেনের ট্রেতে তেল মাখিয়ে নিয়ে এটি দিতে হবে। ওপরে হালকা করে তেল মাখিয়ে দিতে হবে। ২৫০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট এবং পরে ১৮০ ডিগ্রিতে ৫ মিনিট রাখতে হবে। হয়ে এলে ব্রাশ দিয়ে ওপরে গরম মসলার গুঁড়া মেখে নিতে হবে। গ্যাসের চুলায় তাওয়া বসিয়ে তার ওপর গ্রিল দিয়েও চুলাতে সুতা কাবাব করা যায়।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino