বাটার নান

উপকরণ: ময়দা ১ কেজি, ডিম একটি, মাখন ১০০ গ্রাম, ইস্ট ১ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২০ গ্রাম, লবণ ১ টেবিল চামচ, চিনি ১০০ গ্রাম, হালকা গরম পানি ২ কাপ অথবা পরিমাণমতো।
প্রণালি: একটি পাত্রে ময়দা, ইস্ট, লবণ, গুঁড়ো দুধ ও চিনি একত্রে মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে মাখন ও ডিম কুসুম গরম পানির সঙ্গে ফেটে নিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে ময়ান দিয়ে খামির তৈরি করুন। দেড় ঘণ্টা গরম জায়গায় ঢেকে রাখুন।
খামির ফুলে উঠলে তা থেকে ১৫-১৬টি গোলা তৈরি করুন। রুটি বেলার পিঁড়িতে সামান্য ময়দা ছিটিয়ে গোল করে একটু ভারী করে রুটি বেলুন। চুলায় ফ্রাইপ্যান বা তাওয়া গরম করে মাঝারি আঁচে দুই পিঠ সেঁকে সামান্য ফুলে উঠলে নামিয়ে রাখুন। যদি ওভেনে বেক করতে চান, তাহলে বেকিং ট্রেতে তেল মাখিয়ে ২২০ ডিগ্রি সেলসিয়াসে ৬ থেকে ১০ মিনিট বেক করুন। রুটি সাদা ও নরম হবে। রুটি বেক করে অন্য পাত্রে তুলে রেখে কাপড় দিয়ে ঢেকে রাখুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino