শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। নিয়ম মেনে খাবার খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে যেসব খাবার খাদ্যতালিকায় রাখবেন বা বাদ দেবেন তা জেনে নিন।
আঁশযুক্ত খাবার খান : সবুজ শাকসবজি, সালাদ, ছোলা, বুট, টক ফল, খোসাসহ পেয়ারা, আমলকী, কামরাঙা, আমড়া, লেবু ও বরই।
চর্বিজাতীয় খাবার কম খাবেন : উপকারী ফ্যাট বা অসম্পৃক্ত ফ্যাটজাতীয় খাবার খাওয়া ভালো। সব রকমের মাছ, সামুদ্রিক মাছ, উদ্ভিজ্জ তেল, কর্নঅয়েল, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন তেল, সরিষার তেল (ক্যালরি অনুযায়ী)।
পরিমিত পরিমাণে খাবেন : শর্করাজাতীয় খাবার, দুধ বা দুধের তৈরি খাবার (সর ছাড়া দুধ), চিনি-মিষ্টিজাতীয় খাবার।
বাদ দেবেন : খাসির মাংস, মাংসের চর্বি, গরুর মাংস (রানের মাংস মাসে দু-তিনবার অল্প পরিমাণে খেতে পারেন), মগজ, কলিজা, গলদা চিংড়ি, মাছের ডিম, ডিমের কুসুম (ডিমের সাদা অংশ খেতে পারেন), হাঁস ও মুরগির চামড়া, হাড়ের মজ্জা, ঘি, মাখন, ডালডা, নারিকেল ও মার্জারিন।
কোলেস্টেরল কমায় : মেথি, করলার রস ও ইসবগুলের ভুসি। এগুলো রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
শরীরের ওজন বেশি হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। তাই নিচের নিয়মগুলো মেনে চলুন_
*সুযোগ পেলেই হাঁটুন।
*ধূমপানের অভ্যাস থাকলে ছেড়ে দিন।
*টেস্টিং সল্ট অথবা লবণ রান্নায় কম খাবেন না, খাবারে কাঁচা লবণ খাবেন না।
*ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন।
টিপস
খাবার তৈরির সঙ্গে ক্যালরি বাড়ে ও কমে, যা ওজনে প্রভাব ফেলে। তাই রান্নার সময় খেয়াল রাখুন_
*ডুবো তেলে ভাজা খাবার খাবেন না।
*ভাজার চেয়ে গ্রিল করা খাবার ভালো।
*বেশি মসলা বা চর্বিজাতীয় খাবার খাবেন না।
*খাবার কম তেলে রান্না করুন।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন