পা উ রু টি র কা ট লে ট




উপকরণ :পাউরুটি স্লাইস ৬টি, বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো, কাঁচামরিচ ২টি, ডিম ২টি, রসুন (কোয়া) ২-৩টি, লবণ পরিমাণমতো, তেঁতুল সামান্য, চিনি সামান্য, তেল ভাজার জন্য। 
 
প্রণালি :পাউরুটি চৌকো করে কেটে দুই ভাগ করুন। কাঁচামরিচ, রসুন, তেঁতুল একসাথে বেটে চাটনি তৈরি করে নিন। এতে লবণ ও চিনি মিশিয়ে নিন। এবার এক টুকরো পাউরুটিতে চাটনি লাগিয়ে অপর একটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। ডিম ফেটিয়ে নিন। ফেটানো ডিমে পাউরুটিগুলো ডুবিয়ে তাতে বিস্কুটে গুঁড়া লাগিয়ে মচমচে করে ভাজুন। সসের সাথে পরিবেশন করুন মজাদার পাউরুটির কাটলেট।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino