বানরুটি


উপকরণ: ময়দা কেজি, ইস্ট টেবিল চামচ, ডিম ২টি, মাখন ১০০ গ্রাম, লবণ টেবিল চামচ, চিনি ১০০ গ্রাম, সাদা তিল কিশমিশ পরিমাণমতো, হালকা গরম পানি কাপ।
প্রণালি: বাটিতে হালকা গরম পানিতে ইস্ট ভেজান। নরম হয়ে ফুলে উঠলে তাতে ১টি ডিম, মাখন চিনি মিশিয়ে ভালো করে ফেটে নিন।
ময়দায় লবণ মিশিয়ে তাতে ইস্ট দেওয়া মিশ্রণ ঢেলে হালকা গরম পানি দিয়ে ছেনে এক থেকে দেড় ঘণ্টা সেলোফেন কাগজে ঢেকে গরম স্থানে রাখুন। ভেতরে যেন কোনো প্রকার বাতাস না ঢোকে।
বেকিং ট্রেতে তেল মেখে নিন। খামির ফুলে দ্বিগুণ হলে তা ১৫ থেকে ১৮টি ভাগ করুন। একেকটি ভাগ হাতের তালুতে নিয়ে গোলা তৈরি করুন যেন ভেতরে ফাঁপা না থাকে। সামান্য চেপে বেকিং ট্রেতে চার থেকে পাঁচ সেমি দূরে দূরে রাখুন। পুনরায় সেলোফেন দিয়ে ঢেকে রাখুন ঘণ্টা দেড়েক। অবশিষ্ট একটি ডিম ছোট একটি বাটিতে ফেটে নিন। দেড় ঘণ্টা পর বেকিং ট্রেতে রাখা প্রতিটি বানের ওপর ব্রাশ দিয়ে ডিমের প্রলেপ দিন। তার ওপর সাদা তিল ছিটিয়ে দিয়ে তিন-চারটি করে কিশমিশ বসিয়ে প্রি-হিটেড ওভেনে ২২০ ডিগ্রিতে ১৫ থেকে ২০ মিনিট বেক করুন। রুটির উপরিভাগ সুন্দর সোনালি রং হলে নামিয়ে রাখুন। ঠান্ডা হলে বেকিং ট্রে থেকে উঠিয়ে অন্য পাত্রে রাখুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino