উপকরণ: আটা (চেলে নেওয়া) ১ কাপ, নারকেল কোরানো ১ কাপ, সামান্য গরুর দুধ দিয়ে বেটে নেওয়া কাজুবাদাম ১ টেবিল চামচ, লবণ সামান্য, গরম পানি দেড় কাপ, তেল আধা চা-চামচ, পাকা নরম কালো খেজুর কুচি ৪টি।
প্রণালি: বাটিতে ১ কাপ কোরানো নারকেল বেটে নিয়ে সোয়া কাপ গরম পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর তারের ঝাঁঝরিতে ভালো করে হাত দিয়ে মিশিয়ে ছেঁকে দুধ বের করে নিন। ১ কাপ নারকেলের দুধের সঙ্গে কাজুবাটা গুলে নিয়ে একটি হাঁড়িতে চুলায় দিন। এর সঙ্গে লবণ ও তেল দিন। ফুটে উঠলে আটা দিয়ে সঙ্গে সঙ্গে কাঠের চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিন। অন্য বাটিতে এই মিশ্রণ নিয়ে তাতে খেজুরকুচি দিয়ে হাতের তালুতে তেল মেখে ছেনে নিন। এ থেকে ১০-১২টি গোলা ভাগ করুন। পাতলা করে বেলে নিন। তাওয়া গরম করে রুটির দুই পাশ সেঁকে একটি পাত্রে ছড়িয়ে রাখুন। হালকা ঠান্ডা হলে পরিবেশন করুন।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন