শর্ষে রুই ঝোল

উপকরণ : রুই মাছ- ৬-৭ পিচ,সয়াবিন তেল ৪ টেবিল চামচ,আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ১/৪ কাপ,পোস্ত বাটা ২ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, লবণ পরিমাণমতো, সরিষা বাটা ৩ টেবিল চামচ, গোটা কাঁচামরিচ ৩-৪টি।
প্রস্তুত প্রণালি :মাছ হালকা করে ভেজে নিন। কড়াইয়ে তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা, লবণ দিয়ে মসলা কষিয়ে নিন। তেল ওপরে উঠে এলে মাছগুলো দেওয়ার পর সরিষা ও পোস্ত বাটা দিয়ে পানি, গোটা কাঁচামরিচ দিয়ে ৭-৮ মিনিট রেখে নামিয়ে নিন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino